রিফাত ও জারিফের বসতির মধ্যে কোনটি ধীরে ধীরে নগরে পরিণত হতে পারে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রিফাত ও জারিফের বসতি দুটি হলো যথাক্রমে সংঘবদ্ধ বসতি ও রৈখিক বসতি। বসতিদ্বয়ের মধ্যে সংঘবদ্ধ বসতি ধীরে ধীরে নগরে পরিণত হতে পারে। আমার মতামতের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো- সংঘবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এ বসতিতে এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ পরিলক্ষিত হয়। যদি বসতি স্থাপনের এলাকাটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরও বসতি গড়ে উঠবে। এভাবে সংঘবদ্ধ বসতি কালক্রমে নগর বা শহরে রূপান্তরিত হবে। অন্যদিকে, রৈখিক বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে উঠে। এই সীমিত ভৌগোলিক প্রেসার নগরায়ণের জন্য প্রয়োজনীয় বিস্তৃত অবকাঠামো গড়ে উঠতে বাধা দেয়। রৈখিক বসতিতে অর্থনৈতিক বৈচিত্র্য বা বিনিয়োগের সুযোগ সীমিত থাকে। তাই এ ধরনের বসতির নগরে পরিণত হওয়ার সুযোগ নেই। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি সংঘবদ্ধ বসতির স্থানিক, অর্থনৈতিক ও সামাজিক সুবিধা এটিকে নগরে রূপান্তর করবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
রিফাত ও জারিফের বসতির মধ্যে কোনটি ধীরে ধীরে নগরে পরিণত হতে পারে? তো…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর