“পরিকল্পনাহীন নগরায়ণের ফলে পরিবেশ দূষণ হয়।”- ব্যাখ্যা কর
উত্তর: পরিকল্পনাহীন নগরায়ণের ফলে পরিবেশ দূষণ হয়- উক্তিটি যথার্থ। অপরিকল্পিত নগরায়ণ বাসস্থানের তীব্র সংকট সৃষ্টি করে। গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষের আগমনের ফলে সৃষ্টি হচ্ছে বস্তি। যার কারণে সৃষ্টি হয়ে দূষিত পরিবেশ এবং ক্রমান্বয়ে ব্যাপক এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ে। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাপ্রতিষ্ঠান, চিত্তবিনোদন ব্যবস্থা, সহজলভ্য জ্বালানি, হাটবাজার ইত্যাদি নগরায়ণের আবশ্যকীয় উপাদান। ক্রমবর্ধমান নগরবাসীর জন্য তাৎক্ষণিক ভিত্তিতে এসবের ব্যবস্থা করা দূরহ ব্যাপার। তাছাড়া পরিকল্পনাহীন ব্যবস্থাপনা ও দুর্বল অর্থনীতির কারণে পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলা আরও কঠিন। যার ফলে ঘটে থাকে ব্যাপক পরিবেশ অবক্ষয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
“পরিকল্পনাহীন নগরায়ণের ফলে পরিবেশ দূষণ হয়।”- ব্যাখ্যা কর
উত্তর