উদ্দীপকে 'A [গণিত] ও 'C [গণিত] বসতিদ্বয়ের মধ্যে কোনটিতে বসবাস অধিকতর সুবিধাজনক? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] ও 'C [গণিত] বসতিদ্বয় হলো যথাক্রমে বিক্ষিপ্ত বসতি ও রৈখিক বসতি। বসতিদ্বয়ের মধ্যে রৈখিক বসতিতে বসবাস অধিকতর সুবিধাজনক। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো: বিক্ষিপ্ত বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে। তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। এ ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে কতকগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। বন্ধুর ভূপ্রকৃতিতে যেমন কৃষিকাজের জন্য সমতলভূমি পাওয়া যায় না, তেমনি এখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও কষ্টসাধ্য। অপরদিকে, রৈখিক ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এ ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এ ধরনের বসতি গড়ে ওঠে। মূলত বন্যামুক্ত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এ ধরনের বসতি গড়ে ওঠে। বিক্ষিপ্ত বসতি বন্ধুর প্রাকৃতিক অঞ্চল, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। কিন্তু রৈখিক বসতি অঞ্চল বন্যামুক্ত উচ্চ সমতল ভূমি যা কৃষিকাজের উপযোগী এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান। সুতরাং চিত্রের 'A [গণিত] ও 'C [গণিত] বসতির মধ্যে 'C [গণিত] বসতি বসবাসের জন্য অধিকতর সুবিধাজনক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'C বসতিদ্বয়ের মধ্যে কোনটিতে বসবাস অধিকতর সুবিধাজনক?…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর