'P [গণিত] নির্দেশিত বসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: ছকের 'P [গণিত] নির্দেশিত বসতি হলো সংঘবদ্ধ বসতি। নিচে সংঘবদ্ধ বসতির ব্যাখ্যা করা হলো- গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এ ধরনের বসতি আয়তনে ছোটগ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এ ধরনের বসতিগুলোর এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে ওঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগ স্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হবে। ছকের 'P [গণিত] নির্দেশিত বসতিতে কয়েকটি পরিবার একত্রে বসবাস করে। এবং এদের বাড়ি গুলোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব খুবই কম। এ ধরনের বৈশিষ্ট্য সংঘবদ্ধ বসতির সাথে মিল পাওয়া যায়। সুতরাং 'P [গণিত] নির্দেশিত বসতিটি হলো সংঘবদ্ধ বসতি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
'P নির্দেশিত বসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর