'Q [গণিত] ও 'R [গণিত] বসতির মধ্যে কোনটি বসবাসের জন্য অধিক সুবিধাজনক? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র 'Q [গণিত] এবং 'R [গণিত] যথাক্রমে বিক্ষিপ্ত বসতি এবং রৈখিক বসতি। বসবাসের জন্য 'R [গণিত] বসতি অর্থাৎ রৈখিক বসতি অধিকতর সুবিধাজনক। বিক্ষিপ্ত বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে। তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। এ ধরনের বসতিগুলো বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পিছনে কতকগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ কাজ করে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে উঠেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ ভূপ্রকৃতি বন্ধুর। পাহাড়িয়া ও বনভূমি এলাকা। এখানে কৃষিকাজ, শিল্পকারখানা স্থাপন, যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার জন্য সমতল ভূমি নেই। তাই এ অঞ্চলে বিক্ষিপ্ত বসতি দেখা যায়। বসতিগুলো পাহাড়ের সমতলভূমিতে গড়ে ওঠে। অন্যদিকে, রৈখিক ধরনের বসতিতে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এই ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে। এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে। বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রৈখিক বসতিই বসবাসের জন্য অধিকতর সুবিধাজনক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
'Q ও 'R বসতির মধ্যে কোনটি বসবাসের জন্য অধিক সুবিধাজনক? তোমার মতাম…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর