'P [গণিত] চিহ্নিত বসতিটি কোন ধরনের বসতি? ব্যাখ্যা করো।
উত্তর: P চিহ্নিত বসতি দ্বারা বিক্ষিপ্ত বসতি বোঝায়। মূলত P চিহ্নিত ঘরে বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলা তুলে ধরা হয়েছে। এই ধরনের বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় বসবাস করে। কানাডা, যুক্তরাষ্ট্রের খামার বসতি ও অস্ট্রেলিয়ার মেষপালন কেন্দ্র এই ধরনের বসতির উদাহরণ। কখনো কখনো দুটি বা তিনটি পরিবার একত্রে বসবাস করে। তবে এক্ষেত্রেও এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। হিমালয়ের বন্ধুর পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি আছে যেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্যদিকের উপত্যকাবাসীদের সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না। এই ধরনের বসতিগুলোও বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
'P চিহ্নিত বসতিটি কোন ধরনের বসতি? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর