উদ্দীপকে শফিক ও আরমানের বসতির নাম উল্লেখপূর্বক তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: শফিক ও আরমানের বসতির নাম যথাক্রমে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতি। শফিকদের বসতি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ। এখানে বসতিগুলো খুব কাছাকাছি অবস্থিত। আমেরিকায় আরমানদের বসতি বিক্ষিপ্ত, যেখানে লোকজনের মাঝে দেখাসাক্ষাৎ সহজে হয় না। নিম্নে এ বসতিগুলোর তুলনা করা হলো: নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হল— i. কোনো একটি স্থানে যখন বেশ কয়েকটি পরিবার একত্র হয়ে বসবাস করে তখন তাকে পুঞ্জিভূত বসতি বলে। আর বিক্ষিপ্ত বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো ছিটানো অবস্থায় বসবাস করে। ii. পুঞ্জীভূত বসতি এলাকায় উন্নত যোগাযোগ ব্যবস্থা পরিলক্ষিত হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষ ঐসব এলাকায় বসতি স্থাপন করে। পক্ষান্তরে বিক্ষিপ্ত বসতি দুর্গম পাহাড়ি এলাকা, কিছু কিছু গ্রামে দেখা যায়। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। iii. সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে পুঞ্জিভূত বসতি খুবই কার্যকরী। কারণ এ বসতিতে সবাই একত্রে থাকে। ফলে একে অপরের সাহায্যে আসে। পক্ষান্তরে বিক্ষিপ্ত বসতি দূরে দূরে থাকায় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এরা একে অপরের সাহায্যে আসে না। এমনকি কিছু কিছু দুর্গম পাহাড়িয়া এলাকা আছে যেখানে এক পাশের লোকের সাথে অন্য পাশের লোকের কোনো দিনই যোগাযোগ হয়নি। iv. পুঞ্জিভূত বসতি সাধারণত নদীর তীরকে কেন্দ্র করে সমতলভূমির উপর গড়ে উঠতে দেখা যায়। পক্ষান্তরে বিক্ষিপ্ত বসতি দূরবর্তী পাহাড়িয়া অঞ্চলে, ঝর্নার নিকটবর্তী অঞ্চলে এবং কিছু অনুন্নত গ্রামে এই বসতি দেখতে পাওয়া যায়। v. পুঞ্জিভূত বসতি থেকে কৃষিজমি একটু দূরে থাকে। ফলে কৃষিকাজ দেখাশোনা করা কষ্টকর হয়। পক্ষান্তরে বিক্ষিপ্ত বসতির নিকটেই কৃষি জমি থাকায় দেখাশোনায় সুবিধা হয়। vi. পুঞ্জিভূত বসতিতে জনসংখ্যার ঘনত্ব বেশি। পক্ষান্তরে বিক্ষিপ্ত বসতিতে জনসংখ্যার ঘনত্ব খুবই নগণ্য। সুতরাং উদ্দীপকের জীবনের বসতি তথা পুঞ্জিভূত এবং জয়ন্তর বসতি তথা বিক্ষিপ্ত বসতির তুলনামূলক আলোচনায় বোঝা যায়- প্রাকৃতিক, অর্থনেতিক, সামাজিক প্রতিটি ক্ষেত্রেই বিক্ষিপ্ত বসতির চেয়ে পুঞ্জিভূত বসতির সুবিধা বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে শফিক ও আরমানের বসতির নাম উল্লেখপূর্বক তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর