ঘটনা-২ ও ঘটনা-৩ এ উল্লিখিত শহর দুইটি কি একই প্রকৃতির? পাঠ্যবইয়ের আলোকে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ঘটনা-২ ও ঘটনা-৩ এ উল্লিখিত শহর দুটি যথাক্রমে ধর্মীয় ক্রিয়াকলাপভিত্তিক নগর ও প্রশাসনিক নগর। দুটি নগর একই প্রকৃতির নয়। ধর্মীয় কারণে শহর বা নগরের পত্তন দেখা যায়। কোনো মহাপুরুষের জন্মস্থান বা সমাধি স্থানকে অবলম্বন করে একটি স্থায়ী পৌর বসতির বিকাশ ঘটতে পারে। মক্কা, মদিনা, জেরুজালেম, আজমীর, গয়া, বারানসী প্রভৃতি এরূপ ধর্মীয় কারণভিত্তিক শহর। অন্যদিকে, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো নগর। শাসনব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির প্রসার ঘটে। ঢাকা শহরটি এভাবে গড়ে উঠেছে। ঢাকা শহরের জনসংখ্যা ৫০ লক্ষের অধিক হওয়ায় শহরটি বর্তমানে মেগাসিটি হিসেবে পরিচিত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
ঘটনা-২ ও ঘটনা-৩ এ উল্লিখিত শহর দুইটি কি একই প্রকৃতির? পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর