'Q [গণিত] এবং 'R [গণিত] চিহ্নিত বসতিদ্বয়ের মধ্যে কোন বসতিটি অধিক জনপ্রিয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: ছকের Q ও R দ্বারা যথাক্রমে সংঘবদ্ধ ও রৈখিক বসতি বোঝানো হয়েছে। সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতিতে কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর বসতিও হতে পারে। সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতির বৈশিষ্ট্য হলো, এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্র সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। যদি স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়, তবে সেখানে আরও বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু বসতিটি কালক্রমে শহর বা নগরে রূপান্তরিত হয়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও পানির উৎসের উপর নির্ভর করেও সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। আবার, রৈখিক বসতি নদী বা রাস্তার কিনারায় গড়ে ওঠে। ফলে সেখানে কৃষিকাজের জন্য পর্যাপ্ত পরিমাণে সুবিধাজনক স্থানে জমি পাওয়া যায় না, যদিও বিস্তীর্ণ ভূমি থাকে। বসতির মধ্যে পারস্পরিক উন্নত যোগাযোগ ও বাজার ব্যবস্থা গড়ে তোলাও সম্ভব হয় না। এ বসতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (নদীভাঙন, বন্যা) দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে যায় বলা যায়, রৈখিক বসতির তুলনায় সংঘবদ্ধ বসতি অধিক জনপ্রিয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
'Q এবং 'R চিহ্নিত বসতিদ্বয়ের মধ্যে কোন বসতিটি অধিক জনপ্রিয়? যুক্ত…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর