কামালের অঞ্চলটিতে কোন ধরনের বসতি গড়ে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: কামালের অঞ্চলটিতে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে। ক্ষুদ্র আকৃতির বসতি বিক্ষিপ্ত বসতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বিক্ষিপ্ত বসতিতে দুটি বাসগৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকে। এ বসতি অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি। কামালের এলাকায় বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। অর্থাৎ এখানে চাষের অনুকূল ভৌগোলিক অবস্থা নেই। যেমন- পাহাড়ের জুম চাষ। আবার এখানে রস্তাঘাট অনুন্নত, যাতায়াত কষ্টসাধ্য। তাই বসতিগুলোও বিক্ষিপ্ত। এ বসতির অধিবাসীদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা দেখা যায়। বিক্ষিপ্ত বসতি সাধারণত পাহাড়ি, গ্রামীণ এবং পশুচারণ এলাকায় বেশি দেখা যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
কামালের অঞ্চলটিতে কোন ধরনের বসতি গড়ে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর