সুমনের গ্রামে অপরিকল্পিত নগরায়ণের ফলে যে সকল সমস্যা হতে পারে তা বিশ্লেষণ করো।
উত্তর: সুমনের গ্রামে অপরিকল্পিত নগরায়ণের ফলে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এদের মধ্যে কিছু সমস্যা প্রত্যক্ষভাবে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত আবার কিছু সমস্যা সামাজিক, প্রাকৃতিক সমস্যার মধ্যে আছে। অপরিকল্পিত নগরায়ণের ফলে যে ধরনের সমস্যা হবে তা নিম্নরূপ: i. গ্রাম নগরে পরিণত হওয়ায় কৃষিজমির পরিমাণ কমে যাবে। ফলে খাদ্য উৎপাদন হ্রাস পাবে এবং চাহিদা পূরণে আমদানির উপর নির্ভর করতে হবে। ii. অপরিকল্পিত নগরে খাবার পানি ও উপযুক্ত পয়ঃনিষ্কাশনের সংকট দেখা দিবে। এতে একদিকে যেমন দূষিত পানির কারণে পানিবাহিত রোগ দেখা দিবে তেমনি যথাযথ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে পরিবেশ দূষিত হবে। iii. অপরিকল্পিত নগরায়ণের ফলে বাসস্থানের তীব্র সংকট দেখা দেয়। ফলে বস্তি গড়ে ওঠে। iv. যথাযথ পরিকল্পনা না থাকায় রাস্তায় যানজট দেখা যাবে। যানবাহনের নির্গত কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করবে। v. রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, বিনোদন কেন্দ্র ইত্যাদি নগরায়ণের আবশ্যকীয় উপাদান, কিন্তু অপরিকল্পিত নগরে এসকল উপাদানের যথাযথ ব্যবস্থা করা সম্ভব হবে না। গ্রামগুলোতে নগর কাঠামো গড়ে ওঠা একটি প্রক্রিয়া মাত্র। তবে যথাযথ পরিকল্পনার অভাবে এই নগর কাঠামোর কারণে নানা সমস্যার সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
সুমনের গ্রামে অপরিকল্পিত নগরায়ণের ফলে যে সকল সমস্যা হতে পারে তা বিশ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর