দৃশ্যকল্প-২: এ বসতি দুইটির মধ্যে কোনটি বসবাসের জন্য অধিক উপযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ রৈখিক ও বিক্ষিপ্ত বসতির কথা বলা হয়েছে। রৈখিক বসতি গড়ে উঠার ক্ষেত্রে কিছু প্রাকৃতিক কারণ কাজ করে। এর মধ্যে রয়েছে পানীয় জলের প্রাপ্যতা, অনুকূল আবহাওয়া, নদী অববাহিকার উর্বর অঞ্চল, বন্যামুক্ত এলাকা ইত্যাদি। এসব নিয়ামকের কারণে রৈখিক বসতি অঞ্চলে কৃষিকাজ করা যায়, সহজে যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠে। উপরন্তু এসব স্থানে আবহাওয়া সমভাবাপন্ন হওয়ায় তা মানুষের বসবাসের উপযোগী হয়। অন্যদিকে বসবাসের জন্য কঠিন, এরূপ স্থানেই বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। যেমন- উদ্দীপকে উল্লিখিত বান্দরবান পাহাড়ি এলাকা হওয়ায় ভূমি বন্ধুর প্রকৃতির, যা কৃষিকাজ এবং যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠার জন্য অনুপযোগী। সেখানে বিশুদ্ধ পানীয় জলের অপ্রতুলতা থাকায় বসতি গড়ে ওঠা কঠিন। মূলত ভূমির বন্ধুরতা, মাটির অনুর্বরতা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি অসুবিধার কারণে বান্দরবান অঞ্চলে মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ নেই। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, বান্দরবান অঞ্চল অপেক্ষা পদ্মা নদীর তীরবর্তী স্থান মানুষ বসবাসের জন্য অধিক উপযুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২: এ বসতি দুইটির মধ্যে কোনটি বসবাসের জন্য অধিক উপযুক্ত? ত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর