জীবনযাত্রার মান উন্নয়নে মাহমুদ ও সৌরভের অঞ্চলদ্বয়ের মধ্যে কোন অঞ্চলটি উপযুক্ত বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে মারুফদের অঞ্চলটি নগরাঞ্চল এবং সৌরভের অঞ্চলটি গ্রামঞ্চল এর আওতাভুক্ত। দুটি অঞ্চলের মধ্যে সৌরভের অঞ্চলটি অর্থাৎ নগর অঞ্চল জীবনযাত্রার মান উন্নয়নে অধিক উপযুক্ত। নগর অঞ্চল বলতে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যাতীত অন্যান্য অকৃষিকার্য যেমন- গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রবাদির শিল্পজাতকরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, প্রশাসন, শিক্ষা সংক্রান্ত কার্য প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে এরূপ অঞ্চলকে বোঝায়। নগর অঞ্চলে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা যেমন- শিক্ষা প্রতিষ্ঠান, হাতপাতাল, নার্সিংহোম, আমোদ-প্রমোদের জন্য বহুপ্রকার সংস্থা, পার্ক ইত্যাদি বিদ্যমান থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে অনেক সহজ ও উপভোগ্য করে তোলে। কিন্তু গ্রামাঞ্চল মূলত প্রাথমিক উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত। এখানে নগরিক সুযোগ-সুবিধা তেমন বিদ্যমান নেই। এসব সুযোগ-সুবিধার জন্য গ্রামের মানুষকে শহরাঞ্চলে যেতে হয়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় জীবনয়াত্রার মান উন্নয়নে শহরাঞ্চল অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
জীবনযাত্রার মান উন্নয়নে মাহমুদ ও সৌরভের অঞ্চলদ্বয়ের মধ্যে কোন অঞ্চল…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর