দৃশ্যকল্প-২ এ বর্ণিত নগরায়ন ব্যবস্থাদ্বয় চিহ্নিতপূর্বক উভয় নগরের মধ্যে কোনটি পরিবেশ দূষণে বেশি প্রভাব বিস্তার করে? তুলনামূলক চিত্র তুলে ধরো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত নগরায়ণ ব্যবস্থায় নগর দুটি হলো শিল্পভিত্তিক নগর এবং বাণিজ্যভিত্তিক নগর। এ দুটি নগর ব্যবস্থায় শিল্পভিত্তিক নগর পরিবেশ দূষণে বেশি প্রভাব বিস্তার করে। পৃথিবীর বিভিন্ন জায়গায় শিল্পভিত্তিক বিভিন্ন কর্মকান্ডকে কেন্দ্র শিল্প নগরী গড়ে উঠেছে। যেমন শিল্পে শক্তি হিসাবে কয়লার ব্যবহার ব্যপকভাবে শুরু হওয়ার পর কয়লার উত্তোলনকে কেন্দ্র করে পৃথিবীর অনেক দেশে কয়লা নগরী গড়ে উঠেছে। যুক্তরাজ্যের নিউক্যাসল, ভারতের রানীগঞ্জ এইরূপ শহর। দৃশ্যকল্প-২ এ মহিমের শহরও খনি শহর। এসব শহরে খনি থেকে সম্পদ উত্তোলন, মজুত, সরবরাহ প্রভৃতি কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়।। কেননা এসব খনিজ সম্পদে রয়েছে বিভিন্ন দূষিত উপাদান যা উত্তোলন এবং পরিবহনের সময় বায়ুর সাথে মিশে পরিবেশের বিভিন্ন উপাদানে ছড়িয়ে পড়ে। অপরদিকে বাণিজ্যভিত্তিক নগর ক্ষুদ্র বিনিময় কেন্দ্র থেকে সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপান্তরিত হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ করিমের শহর। এসব বাণিজ্যভিত্তিক নগরেও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের ফলে পরিবেশে মাটি, পানি, বায়ু দূষিত হয়। কিন্তু শিল্পভিত্তিক নগরের মত সরাসরি ক্ষতিকর উপাদান পরিবেশের উপর মারাত্মক ধরনের প্রভাব সৃষ্টি করে না। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, শিল্পভিত্তিক নগর পরিরেশ দূষণে অধিক প্রভাব বিস্তার করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৮ : মানববসতি (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বর্ণিত নগরায়ন ব্যবস্থাদ্বয় চিহ্নিতপূর্বক উভয় নগরের মধ…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর