দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমস্যাদ্বয়ের সমাধানে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২-এ উল্লিখিত সমস্যাদ্বয় হলো যথাক্রমে পানি দূষণ ও বায়ুদূষণ। পানি ও বায়ুদূষণ সমস্যাদ্বয়ের সমাধানে যে সকল পদক্ষেপ নেওয়া যায় বলে আমি মনে করি, নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- আমাদের উচিত পরিবেশের উপাদানের প্রতি যত্নশীল হওয়া, সতর্কতার সঙ্গে সম্পদ ব্যবহার করা। তাহলে দূষণ প্রতিরোধ করা যাবে। পানি দূষণ রোধে গৃহীত পদক্ষেপসমূহ- ১. কৃষিক্ষেত্রে অধিক কীটনাশক ব্যবহার না করা। ২. আবাসস্থলের বর্জ্য নির্দিষ্ট জায়গায় ফেলা। ৩. শিল্পক্ষেত্রে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য প্রভৃতি কম পরিমাণে ব্যবহার করা। ৪. নদীর তলদেশ ভরাট হলে তা খনন করা। ৫. নদীর পাড় দখলমুক্তকরণ। ৬. শিল্পক্ষেত্রের উষ্ণ পানি সরাসরি নদীতে না ফেলানো। ৭. নদী বাঁচাও কর্মসূচি। বায়ুদূষণ রোধে নিম্নোক্ত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে- ১. সামাজিক বনায়ন গড়ে তোলা। ২. জ্বালানি হিসেবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার। ৩. ইটের ভাটায় কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ করা। ৪. শিল্পপ্রতিষ্ঠানসমূহে উপযুক্ত পরিশোধন ব্যবস্থা গড়ে তোলা। এছাড়াও পানি ও বায়ুদূষণ রোধে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিভিন্ন আন্তর্জাতিক দিবস পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। পরিবেশ সম্মত টেকসই পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন কর্মসূচি পালন করা।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সমস্যাদ্বয়ের সমাধানে কোন ধরনের…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর