উদ্দীপকে উল্লিখিত নান্নু মিয়ার কর্মকাণ্ড পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলছে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নান্নু মিয়ার কর্মকাণ্ড পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। নিচে যুক্তিসহ মতামত দেওয়া হলো- উন্নয়ন সকল দেশের কাম্য। টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়ন হলে তা দেশের জন্য মঙ্গল। স্বল্প শিক্ষা, পরিবেশ দূষণ সম্পর্কে অজ্ঞতা এবং অধিক লাভের আশায় আমরা পরিবেশকে দূষণ করি। উদ্দীপকে নান্নু মিয়া অধিক ফসল উৎপাদনের জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করেন। ফলে মাটি দূষিত হয়। এছাড়াও অধিক ফসল উৎপাদনের জন্য বন, পাহাড় কেটে আবাদি জমি তৈরি করলে জমি উন্মুক্ত হয়ে পড়ে এবং মাটির ক্ষয় বৃদ্ধি পায়। এ সকল কার্যক্রমে মাটিতে যেসব অণুজীব, ক্ষুদ্রজীব বাস করে তা 'ক্ষতিগ্রস্ত হয়। বন্য ক্ষুদ্র প্রাণীগুলোর আবাসস্থল নষ্ট হয়। দূষিত মাটিতে উদ্ভিদ জন্মাতে পারে না, ফলে ভূমি মরুকরণ হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি নান্নু মিয়ার কার্যক্রম পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নান্নু মিয়ার কর্মকাণ্ড পরিবেশের উপর কী ধরনের প্রভ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর