বিভিন্ন মাছ ও প্রাণী বিলুপ্তির মুখে পড়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: পানি দূষিত হয়ে বিভিন্ন মাছ ও জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে বিলুপ্তির মুখে পড়ছে। কৃষিক্ষেত্রে অধিক কীটনাশক প্রয়োগ, যানবাহনের তেল, বর্জ্য পদার্থ নদীতে ফেলা, শিল্পক্ষেত্রের রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য, উষ্ণ পানি সংযুক্ত, আবাসস্থলের বর্জ্য, নদীর পাড় দখল প্রভৃতি পানি দূষণ করে ও নদী প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে পানি দূষিত হয় এবং জলজ বাস্তুসংস্থান নষ্ট হয়। জলজ বাস্তুসংস্থান নষ্ট হওয়ার কারণেই বিভিন্ন মাছ ও প্রাণী বিলুপ্তির মুখে পড়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১৩ : বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড ও পরিবেশের ভারসাম্য (Full Syllabus) · সৃজনশীল
বিভিন্ন মাছ ও প্রাণী বিলুপ্তির মুখে পড়ার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর