উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত পথটি কোন যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের B চিহ্নিত পথটি বাংলাদেশের নৌ যোগাযোগ ব্যবস্থা নির্দেশ করে। নদীমাতৃক বাংলাদেশের সর্বত্র নৌপথ জালের মতো ছড়িয়ে আছে। বাংলাদেশের ভৌগোলিক গঠন নৌপথের অনুকূলে। বাংলাদেশ প্রধানত নিম্নভূমি ও নদীবহুল অঞ্চল। বাংলাদেশের নিম্নভূমি সহজে বন্যা কবলিত হয়। ফলে সড়কপথ ও রেলপথ গড়ে উঠতে পারে না। এজন্য সিলেট অঞ্চলের হাওর ও দক্ষিনাঞ্চলের ফরিদপুর, ভোলা, মাদারিপুর, বরিশাল অঞ্চলে নৌপথ প্রধান যোগাযোগব্যবস্থা। বাংলাদেশ নদীবহুল হওয়ায় এখানে সড়ক ও রেল যোগাযোগ গড়ে তোলার চেয়ে নৌ যোগাযোগ সহজ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নৌপথই বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশে অসংখ্য নদী ও খালবিলের সমন্বয়ে গঠিত প্রায় ৮,৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে। এর মধ্যে প্রায় ৫,৪০০ কিলোমিটার সারাবছর নৌচলাচলের উপযুক্ত। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশে নৌ যোগাযোগের অনুকূল অবস্থা বিদ্যমান রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'B চিহ্নিত পথটি কোন যোগাযোগ ব্যবস্থাকে নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
