উদ্দীপকে দ্বিতীয় যোগাযোগ ব্যবস্থাটি দেশের সর্বত্র গড়ে না উঠার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দ্বিতীয় যোগাযোগ ব্যবস্থাটি হলো রেল। দেশের সর্বত্র রেল যোগাযোগ গড়ে উঠেনি। এর কারণ মূলত- বন্ধুর ভূপ্রকৃতি: উঁচু-নিচু ও বন্ধুর ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় রেলপথ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই বাংলাদেশের পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ের গাঁ বেয়ে রেলপথ নেই বললেই চলে। নিম্নভূমি ও মৃত্তিকা: মৃত্তিকার বুনট যথেষ্ট মজবুত না হলে রেলপথ গড়ে ওঠে না। এছাড়া নদী বেশি থাকলে রেলপথ গড়ে ওঠাও কঠিন। তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কম। জলাভূমির আধিক্য: নদীমাতৃক দেশে রেলপথের প্রধান অসুবিধা অনেক সেতু নির্মাণ করতে হয়। এজন্য বাংলাদেশের বরিশাল অঞ্চলে কোন রেলব্যবস্থা গড়ে ওঠেনি। সুতরাং বলা যায়, রেলপথ গড়ে ওঠতে উল্লিখিত প্রতিবন্ধকতাসমূহই প্রতিকূল নিয়ামক হিসাবে কাজ করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে দ্বিতীয় যোগাযোগ ব্যবস্থাটি দেশের সর্বত্র গড়ে না উঠার কারণ …
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

