'B [গণিত] ও 'C [গণিত] অঞ্চলদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অধিকা ভূমিকা রাখে? বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: B ও C অঞ্চলদ্বয়ের মধ্যে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর অবস্থিত। বন্দরগুলো আন্তর্জাতিক বাণিজ্যে ভূমিকা রাখে । বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলি নদীর মোহনা হতে প্রায় ১৩ কিলোমিটার অভ্যন্তরে এ সমুদ্রবন্দর গড়ে উঠেছে। অন্যদিকে খুলনায় পশুর নদীর তীরে গড়ে উঠেছে মংলা সমুদ্রবন্দর। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে এ দুটি বন্দরের মধ্যে চট্টগ্রাম অধিক ভূমিকা রাখে। আন্তর্জাতিক বাণিজ্যের বেশিরভাগ মালামাল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি ও রপ্তানি করা হয়। আমদানি ও রপ্তানিজাত পণ্যসম্ভার সুষ্ঠুভাবে পরিবহন ও সরবরাহের জন্য এ বন্দর রেল, সড়ক ও জলপথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। দেশের মোট আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির ৮০ শতাংশ বাণিজ্য এ বন্দর দিয়ে সম্পন্ন হয়। অন্যদিকে মংলা বন্দর দিয়ে মোট রপ্তানির প্রায় ১৩ শতাংশ ও আমদানির ৮ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়। সুতরাং, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্রবন্দরের ভূমিকা মংলার চেয়ে অধিক তাৎপর্যপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
'B ও 'C অঞ্চলদ্বয়ের মধ্যে কোনটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের …
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
