রনি সাহেবের ব্যবহৃত পথটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: রনি সাহেবের ব্যবহৃত পথটি হলো রেলপথ। নিচে বাংলাদেশের রেলপথ ব্যাখ্যা করা হলো- বাংলাদেশে রেলপথের পরিমাণ অল্প হলেও ভারি দ্রব্য পরিবহন, শিল্প ও কৃষিজ দ্রব্য, শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এদেশে রেলপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা থাকার জন্য পাহাড়ি, বনাঞ্চল ও জলাভূমি বেষ্টিত নিম্নাঞ্চল ছাড়া প্রায় সব স্থানেই রেলপথ গড়ে উঠেছে। এদেশে ব্রডগেজ, মিটারগেজ ও ডুয়েলগেজ নামে তিন ধরনের রেলপথ বিদ্যমান আছে। ঢাকার কমলাপুর বৃহত্তম স্টেশন। বাংলাদেশে সর্বমোট ৪৭৪টি রেল স্টেশন-আছে। রেলপথ ব্যবহার করে কম খরচে যানজট ছাড়া আরামদায়কভাবে গন্তব্যে পৌছানো যায়। তাছাড়া কম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে যাতায়াতে এবং পণ্য পরিবহনে অন্যান্য পথের চেয়ে এটি মানুষের নিকট বেশি গুরুত্বপূর্ণ। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর রনি সাহেব যানজটমুক্ত ও স্বল্প খরচের পক্ষের সাথে রেলপথের মিল পাওয়া যায়। সুতরাং রনি সাহেবের ব্যবহৃত পথটি হলো রেলপথ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
রনি সাহেবের ব্যবহৃত পথটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
