অতুল এবং কবীরের উৎপাদিত ফসল দুটির মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: অতুল এবং কবীরের উৎপাদিত ফসল দুটি হলো যথাক্রমে আখ ও চা। ফসল দুটির মধ্যে চা-অর্থনৈতিক উন্নয়নে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে আমি মনে করি। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল আখ বাংলাদেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। বাংলাদেশের জলবায়ু, মৃত্তিকা ও ভূপ্রকৃতি আখ চাষের জন্য উপযোগী বলে বৃহত্তর রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া প্রভৃতি অঞ্চলে আখ চাষ হয়ে থাকে। আখ উৎপাদনে বাংলাদেশ এখনও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি। ফলে প্রতি বছরই বাংলাদেশকে বিশ্বাবাজার হতে প্রচুর চিনি আমদানি করতে হয়। ২০২২ সালে ৮৭৫.২৫ মিলিয়ন মার্কিন ডলারের চিনি বিশ্ববাজার হতে আমদানি করা হয়। যা বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। অপরপক্ষে, বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে চা. অন্যতম। বর্তমানে এটি দেশের পাটের পর দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী ফসল। দেশে উৎপাদিত চায়ের প্রায় ৭০ ভাগ বিদেশে রপ্তানি করা হয়। জাতীয় জিডিপিতে চায়ের অবদান ১%। বর্তমানে বাংলাদেশের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, পঞ্চগড় প্রভৃতি জেলায় চা চাষ হয়। ২০২০-২১ অর্থবছরে চা রপ্তানির পরিমাণ ছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে যা কমে দাঁড়ায় ২ বিলিয়ন মার্কিন ডলারে। যুক্তরাজ্য, পাকিস্তান, রাশিয়া, মিশর ও আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশি চায়ের প্রধান ক্রেতা। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চা অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
অতুল এবং কবীরের উৎপাদিত ফসল দুটির মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
