দৃশ্যপট-২ এ বর্ণিত শহরের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: দৃশ্যপট-২ বর্ণিত শহর অর্থাৎ চট্টগ্রাম, আলেকজান্দ্রিয়া, ফেজ প্রভৃতি বাণিজ্যিক নগর। ব্যবসা-বাণিজ্য কার্যক্রমকে কেন্দ্র করে আদিকাল থেকে বাণিজ্যিকভিত্তিক নগর গড়ে উঠেছে। নগরায়ণের ধারায় আমরা দেখি, ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপান্তরিত হয়। সভ্যতার আদি পর্ব হতে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয় এবং এই বিনিময়কে কেন্দ্র করে একটি বাজার সৃষ্টি হয়। এই সকল স্থানীয় বাজার সাধারণত বিভিন্ন দিক থেকে আগত পথের মিলনস্থলে গড়ে ওঠে। শহর ও নগর বিকাশের ক্ষেত্রে এর প্রভাব আজও অত্যন্ত ক্রিয়াশীল। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে প্রাচীনকালে সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো, মিসরের আলেকজান্দ্রিয়া, মরোক্কর ফেজ শহর গড়ে ওঠে। বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা ও কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম শহর গড়ে উঠেছে মূলত বাণিজ্যকে কেন্দ্র করেই। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বাণিজ্যের প্রয়োজনে আদিকাল থেকেই এ ধরনের নগর সৃষ্টি হয়েছে। আর তাই এ ধরনের শহর অতীব গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-২ এ বর্ণিত শহরের গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
