দৃশ্যপট-১ ও ২ এ বর্ণিত শহরের মধ্যে কোনগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অধিক প্রসিদ্ধ? তোমার মতামত যুক্তিসহ তুলে ধর।
উত্তর: দৃশ্যকল্প-১ প্রশাসনিক নগর ঢাকা, নয়াদিল্লি ও ক্যানবেরা বর্ণিত হয়েছে। আর দৃশ্যকল্প-২ এ বর্ণিত হয়েছে বাণিজ্যভিত্তিক শহর। এর মধ্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য অধিক প্রসিদ্ধ প্রশাসনিক শহরগুলো। প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হলো নগর। শাসনব্যবস্থার প্রয়োজনে সাধারণত কোনো কেন্দ্রীয় শহরকে রাজধানীর রূপ দেওয়া হয় এবং সেখানে পৌর বসতির প্রসার ঘটে। ঢাকা শহরটি এভাবে গড়ে উঠেছে। অনুরূপভাবে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং অস্ট্রেলিয়ার প্রশাসনিক রাজধানী ক্যানবেরা। তাই এসব শহর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। অপরদিকে বাণিজ্যিক প্রয়োজনে গড়ে ওঠা শহরগুলোর প্রাণ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যা অভ্যন্তরীণ বাণিজ্যকেও প্রভাবিত করে। তাই এসব শহরে রাজনৈতিক কর্মকাণ্ড অপেক্ষাকৃত কম। উপরের আলোচনায় স্পষ্ট, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রশাসনিক শহরগুলোই প্রসিদ্ধ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যপট-১ ও ২ এ বর্ণিত শহরের মধ্যে কোনগুলো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
