মালামাল প্রেরণে আরমানের ব্যবহৃত পথের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বরিশালের ব্যবসায়ী আরমান নদীপথে মালামাল পাঠায়। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নদীপথের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় নৌপরিবহণের গুরুত্ব অনেক। যাত্রী পরিবহণ, খাদ্যশস্য প্রেরণ, কাঁচামাল পরিবহণ, বাণিজ্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, ভারী পণ্য পরিবহণ, কৃষি উন্নয়ন, শিল্পোন্নয়ন ইত্যাদি বিষয়ের সাথে জড়িত বলে এ দেশের অর্থনৈতিক উন্নয়নে নৌপথের ভূমিকা অত্যধিক। নৌপথ বাংলাদেশের সুলভ পরিবহণ ও যাতায়াত ব্যবস্থা। অসংখ্য নদী ও খালবিলের সমন্বয়ে গঠিত প্রায় ৮,৪০০ কিলোমিটার দীর্ঘ অভ্যন্তরীণ নাব্য জলপথ আছে। এর মধ্যে প্রায় ৫,৪০০ কিলোমিটার সারাবছর নৌচলাচলের উপযুক্ত থাকে। অবশিষ্ট ৩,০০০ কিলোমিটার শুধু বর্ষাকালে ব্যবহার করা যায়। দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের নদীগুলো নৌ- চলাচলের জন্য বেশি উপযোগী। তাই বরিশালের ব্যবসায়ী আরমান একটি নদীপথে সদরঘাট মালামাল পাঠান যেখানে পরিবহণ খরচ খুবই কম। সুতরাং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব অত্যধিক।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
মালামাল প্রেরণে আরমানের ব্যবহৃত পথের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
