উদ্দীপকের দ্বিতীয় পথটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] যোগাযোগ ব্যবস্থা বলতে রেলপথকে বোঝানো হয়েছে। কেননা রেলপথ পাহাড়ি অঞ্চলে গড়ে তোলা সম্ভম্ব নয়। বাংলাদেশের রেলপথের পরিমাণ অল্প হলেও ভারী দ্রব্য পরিবহণ, অধিক যাত্রী পরিবহণ প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা দেশের প্রধান বন্দর, শহর, বাণিজ্য ও শিল্প কেন্দ্রগুলোর সংযোগ সাধন করছে।বাংলাদেশে ২৮৩৫ কি. মি. রেলপথ আছে। যমুনা নদীর পূর্বে শুধু মিটারগেজ রেলপথ এবং পশ্চিমাংশে মিটার ও ব্রডগেজ রেলপথ আছে।পূর্বাঞ্চলে ১৮০১ কি. মি. মিটারগেজ, পশ্চিমাঞ্চলে ৬৫৯ কি. মি. ব্রডগেজ ও ৩৭৫ কি. মি. ডুয়েলগেজ রেলপথ আছে। বাংলাদেশে ২০১৫-১৬ সাল পর্যন্ত প্রায় ৫৪ জেলায় রেলপথ আছে। এদেশে সর্বমোট ৪০৪টি রেলস্টেশন রয়েছে। ঢাকার কমলাপুর দেশের বৃহত্তম রেল স্টেশন। ঢাকা থেকে প্রায় সকল গুরুত্বপূর্ণ শহরে রেলযোগে যাতায়াত করা যায়। কৃষিপণ্য বাজারজাতকরণ কাঁচামাল ও জনসাধারণের নিয়মিত চলাচল, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, শ্রমিক স্থানান্তর, কর্মসংস্থান তথা বাংলাদেশের সুসম অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্গঠনে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পথটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
