বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রেলপথ গড়ে উঠেনি কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উঁচুনিচু ও বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় রেলপথ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ের গা বেয়ে রেলপথ নেই বললেই চলে। মৃত্তিকার বুনন যথেষ্ট মজবুত না হলে রেলপথ গড়ে ওঠাও কঠিন। তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলপথ কম। সুতরাং বলা যায়, বন্ধুর ভূপ্রকৃতি, নিম্নভূমি ও নরম মাটি, নদী অঞ্চল প্রভৃতি কারণে রেলযোগাযোগ ব্যবস্থাটি দেশের সর্বত্র গড়ে উঠতে পারে না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রেলপথ গড়ে উঠেনি কেন? ব্যাখ্যা কর।
উত্তর
