মাসুক ও নোমানের ব্যবহৃত পথ দুটির মধ্যে কোনটি ব্যবসা-বাণিজ্যে অধিক ভূমিকা রাখে? যুক্তিসহ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের নোমান সড়কপথ ব্যবহার করেন। অন্যদিকে মাসুক রেলপথে পরিবহণ করেন। সড়কপথ ও রেলপথ উভয় পথেই পণ্য পরিবহণ করা হলেও সড়কপথ ব্যবসায়-বাণিজ্যে অধিক যুক্তিযুক্ত বলে আমি মনে করি। রেলপথ সাধারণত উঁচু-নিচু, বন্ধুর প্রকৃতির ভূমিতে গড়ে ওঠা সম্ভম্ব নয়, আবার অধিক নদীনালা, খাল, হাওড়-বাওড়, মৃত্তিকার বুনন যথেষ্ট মজবুত না হলে রেলপথ নির্মাণ করা সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সড়কপথ বিদ্যমান। অধিকাংশ সড়ক স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য রেলপথের পরিপূরক হিসেবে নির্মিত হয়েছে। এ কারণে দেশের প্রতিটি অঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহণে সড়কপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসায় বাণিজ্যের প্রতিটি ক্ষেত্রে সড়কপথ ব্যবহার হয়। আন্তর্জাতিক বাণিজ্যেও সব দেশের সাথে রেল যোগাযোগ না থাকায় রেলপথ উপযুক্ত মাধ্যম নয়। সুতরাং ব্যবসায়-বাণিজ্যে রেলপথের চেয়ে সড়কপথই বেশি গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
মাসুক ও নোমানের ব্যবহৃত পথ দুটির মধ্যে কোনটি ব্যবসা-বাণিজ্যে অধিক ভ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
