দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত পথ দুইটির মধ্যে কোনটি আমাদের অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প ২ ও ৩ এ বর্ণিত পথ দুইটি হলো বাংলাদেশের নৌ ও আকাশপথ। বাংলাদেশের অর্থনীতিতে নৌপথের গুরুত্ব আকাশপথের তুলনায় অনেক বেশি। নদীমাতৃক বাংলাদেশে নৌপথ সহজ, সুলভ এবং সাশ্রয়ী। বিশেষ করে দক্ষিণাঞ্চলে পরিবহন ও যোগাযোগ নৌপথ ব্যাপক ভূমিকা রাখে। যেমন- দৃশ্যকল্প-২ এ রহিম বরিশাল যেতে এ পথ ব্যবহার করে। বাণিজ্য, পণ্য ও যাত্রী পরিবহন করে নৌপথ বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। বিশেষ করে অভ্যন্তরীণ বাণিজ্যে গ্রাম বা হাট থেকে কাঁচামাল, খাদ্য শস্য সংগ্রহ এবং উৎপাদিত শিল্পদ্রব্য জেলা, সদর, গঞ্জ, হাটে বণ্টনের কাজে নৌপথ গুরুত্বপূর্ণ। যেখানে নৌপথ রয়েছে সেখানে অন্য কোনো বিকল্প পথ ব্যবহারের চেয়ে নৌ পরিবহনই সহজ ও সাশ্রয়ী। এছাড়া সমুদ্রপথ বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। অন্যদিকে আকাশপথ দ্রুত পণ্যদ্রব্য পরিবহনে ব্যবহৃত হয়। পচনশীল দ্রব্য প্রেরণেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু যাত্রী পরিবহন ব্যতীত আমাদের দেশে আকাশপথে বানিজ্যের ভূমিকা কম। আর এ পথে যাতায়াত ও মালামাল পরিবহনে খরচ অনেক বেশি। যেমন- দৃশ্যকল্প ৩ এ দেখা যায়। সুতরাং আমি মনে করি, আমাদের অর্থনীতিতে নৌপথ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১২ : বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য (Full Syllabus) · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও ৩ এ বর্ণিত পথ দুইটির মধ্যে কোনটি আমাদের অর্থনীতিতে বে…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
