উদ্দীপকের শহরটির সাথে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত স্থান দুটি হলো রিয়াদ ও ঢাকা। এই দুটি শহরের মধ্যে সময়ের তারতম্য হওয়ার প্রধান কারণ হলো পৃথিবীর নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন এবং এদের ভিন্ন ভিন্ন দ্রাঘিমাংশে অবস্থান। ইয়াসিরের অবস্থান ঢাকায় শনিবার সকাল ৯টায়। তার বন্ধুর অবস্থান রিয়াদে যেটির দ্রাঘিমা ৪৫ ডিগ্রি পূর্ব। অপরদিকে ঢাকার দ্রাঘিমা ৯০ ডিগ্রি পূর্ব। দুই স্থানের দ্রাঘিমার পার্থক্য ৪৫ ডিগ্রি এবং সময়ের হিসাবে ৩ ঘণ্টা এবং ঢাকার স্থানীয় রিয়াদের চেয়ে বেশি। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে সূর্যের আলো প্রথমে পৌঁছায় এবং সেখানে আগে সূর্যোদয় হয়। ঢাকা, রিয়াদের চেয়ে ৪৫° পূর্বে অবস্থিত। তাই ঢাকার স্থানীয় সময় রিয়াদ থেকে বেশি। সুতরাং, ঢাকা ও রিয়াদের ভিন্ন দ্রাঘিমাংশে অবস্থানের কারণেই এদের মধ্যে সময়ের পার্থক্য হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকের শহরটির সাথে ঢাকার সময়ের তারতম্য হওয়ার কারণ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর