জিপিএস এর সুবিধা ব্যাখ্যা কর।
উত্তর: জিপিএস (GPS) হলো মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার। নিচে জিপিএস (GPS)-এর সুবিধা সম্পর্কে লেখা হলো- জিপিএস-এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে শুরু করে সব বিষয়ে জানতে পারছি। বিশেষ করে আমাদের দেশে ভূমি জরিপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এখন আমরা জিপিএস-এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারব। এতে করে সময় অনেক কম অপচয় হবে। যেকোনো দুর্যোগকালীন অবস্থায় আমরা এই জিপিএস-এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ জানতে পেরে তার সঠিক অবস্থান জেনে সেখানে সাহায্য পাঠাতে পারব।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
জিপিএস এর সুবিধা ব্যাখ্যা কর।
উত্তর