ঢাকা থেকে পশ্চিমে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৫০°৩০'। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
উত্তর: ঢাকা থেকে স্থানটির ব্যবধান= ৫০°৩০′ = (৫০ × ৪) মিনিট + (৩০×৪) সেকেন্ড [∵ ১০ = ৪ মিনিট] = ২০০ মিনিট + ১২০ সেকেন্ড = ২০০ মিনিট + ২ মিনিট [∵ ১ মিনিট ৬০ সেকেন্ড] = ২০২ মিনিট সময়ের ব্যবধান হবে ২০২ মিনিট বা ৩ ঘণ্টা ২২ মিনিট [∵ ৬০ মিনিট = ১ ঘণ্টা] এখানে যে স্থানটির স্থানীয় সময় নির্ণয় করতে হবে সেটা ঢাকার পশ্চিম দিকে। সুতরাং স্থানটির সময় ঢাকার সময়ের চেয়ে কম হবে। কারণ পূর্ব দিকে সূর্য আগে উদিত হয়েছে। তাই ঢাকার সময় থেকে ৩ ঘণ্টা ২২ মিনিট বিয়োগ করতে হবে। ∴ স্থানটির সময় = ঢাকার সময় - সময়ের পার্থক্য = ৬টা – ৩ ঘণ্টা ২২ মিনিট = ২টা ৩৮ মিনিট ∴ স্থানটির নির্ণেয় স্থানীয় সময় রাত ২টা ৩৮ মিনিট।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
ঢাকা থেকে পশ্চিমে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৫০°৩০'। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
উত্তর