উদ্দীপকে উল্লিখিত জেরিন ও তাসমির বসবাসরত শহর দুইটিতে কি একই ঋতু বিরাজ করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জেরিন ও তাসমির বসবাসরত শহর দুইটিতে একই ঋতু বিরাজ করবে। নিম্নে যুক্তিসহ বর্ণনা করা হলো: জেরিনের শহর উত্তর গোলার্ধের ২৩° উত্তর অক্ষাংশে এবং তাসমির শহরও উত্তর গোলার্ধে অবস্থিত। কিন্তু তাসমির শহর ২৫° উত্তর অক্ষাংশে অবস্থিত। পৃথিবী তার নিজ অক্ষের উপর ২৩.৫° কোণে হেলে থাকার কারণে সূর্যকিরণ বিভিন্ন স্থানে ভিন্ন কোণে পড়ে। ২৩° উত্তর অক্ষাংশে সূর্যের অধিক কাছাকাছি থাকায় এখানে সারা বছর তুলনামূলক বেশি উষ্ণতা থাকে। অপরদিকে, ২৫° উত্তর অক্ষাংশে অক্ষাংশ বৃদ্ধির ফলে সূর্যকিরণ কিছুটা তীর্যকভাবে পড়ে। তাই ২৩° তুলনায় ২৫° উত্তর অক্ষাংশে শীতকালে তাপমাত্রা তুলনামূলক একটু কম হতে পারে। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে বোঝা যায় যে, অক্ষাংশের কারণে তাপমাত্রা সামান্য কম হলেও একই গোলার্ধে অবস্থিত হলে দুটি শহরে একই ঋতু বিরাজ করবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জেরিন ও তাসমির বসবাসরত শহর দুইটিতে কি একই ঋতু বির…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর