স্কেল বলতে কী বোঝায়?
উত্তর: মানচিত্রে যে দেশ বা মহাদেশের নকশা আঁকা থাকে মানচিত্র অপেক্ষা বাস্তবে তা অনেক গুণ বড়। বড় দেশের মানচিত্র ছোট কাগজে আঁকতে গেলে দেশের আয়তন ও তার বিভিন্ন অংশের দূরত্ব ছোট করে নিতে হয়। মানচিত্রে যেকোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূপৃষ্ঠে বা ভূমিভাগে ঐ দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের যে অনুপাত বা সম্পর্ক তাকে স্কেল বলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
স্কেল বলতে কী বোঝায়?
উত্তর