টপোগ্রাফিক মানচিত্রের ব্যবহার ব্যাখ্যা কর।
উত্তর: টপোগ্রাফিক মানচিত্র হলো এক ধরনের বৃহৎ স্কেলের মানচিত্র যা কোনো ছোট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় বৈশিষ্ট্যকেই বিস্তারিতভাবে প্রতীক ব্যবহার করে প্রদর্শন করে। টপোগ্রাফিক মানচিত্রের ব্যবহার নিম্নে বর্ণিত হলো: ১. কোনো অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানোর জন্য টপোগ্রাফিক মানচিত্র ব্যবহার করা হয়। ২. সাংস্কৃতিক বৈচিত্র্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়। ৩. গবেষকরা কোনো অঞ্চলের ভূমিরূপের প্রকৃতি এবং উচ্চতার পার্থক্য বিশ্লেষণ করে থাকেন টপোগ্রাফিক মানচিত্র থেকে। ৪. বাঁধ, রাস্তা বা অন্যান্য নির্মাণ প্রকল্প শুরু করার আগে ভূপ্রকৃতির সঠিক উচ্চতা, ঢাল এবং অন্যান্য তথ্য পেতে টপোগ্রাফিক মানচিত্র ব্যবহার করেন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
টপোগ্রাফিক মানচিত্রের ব্যবহার ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর