উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটি শ্রেণিকক্ষে ব্যবহারের জন্য অধিক উপযোগী? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] মানচিত্রদ্বয় হলো মৌজা মানচিত্র ও দেয়াল মানচিত্র। এ দুয়ের মধ্যে দেয়াল মানচিত্র শ্রেণিকক্ষে ব্যবহার করা অধিক উপযোগী। ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। এ মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এ মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে হিসাব করে কর নিয়ে থাকে। মৌজা মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এ মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত। অপরদিকে, দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণিকক্ষে ব্যবহার করার জন্য। সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মধ্যে প্রকাশ করা হয়। দেয়াল মানচিত্রে আমাদের চাহিদামতো একটি দেশ অথবা একেকটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয় বড় অথবা ছোট স্কেলে। উপরিউক্ত বিশ্লেষণ থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] ও 'C [গণিত] মানচিত্রদ্বয়ের মধ্যে দেয়াল মানচিত্র শ্রেণিকক্ষে ব্যবহার করা অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
উল্লিখিত 'B ও 'C মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটি শ্রেণিকক্ষে ব্যবহারের…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর