সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর: আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে ঘড়িতে তখন দুপুর ১২ টা ধরা হয়। এই মাধ্যাহ্ন থেকে দিনের অন্যান্য সময় ঠিক করা হয়। ঐ স্থান থেকে যত দূরের স্থান হবে সে হিসেবে প্রতি ১° দ্রাঘিমার জন্য সময় বাড়বে বা কমবে। স্থানটি যদি সেই স্থানের পশ্চিমের দিকের স্থান হয় তবে এর ১° ব্যবধানের জন্য ৪ মিনিট কম হবে। স্থানটি পূর্ব দিকের হলে ১° ব্যবধানের জন্য ৪ মিনিট বেশি হবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয় প্রক্রিয়াকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর