AB ও CD রেখার মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যাবে কি? বিশ্লেষণসহ তোমার মতামত দাও।
উত্তর: চিত্রে AB মূল মধ্যরেখা এবং CD নিরক্ষরেখা। কোনো স্থানের অবস্থান জানার জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা জরুরি। অক্ষাংশ নির্ণয় করা হয় নিরক্ষরেখা থেকে এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা হয় মূলমধ্যরেখা থেকে। নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০°। অক্ষাংশ নির্ণয় করার জন্য গ্লোবটিকে আমরা যদি মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে কেটে নেই তাহলে এর মধ্যে আমরা ঠিক মধ্যবিন্দু পাব। এখন যদি আমরা কোনো স্থানের আক্ষংশ নির্ণয় করতে চাই তাহলে সেই মধ্যবিন্দুর সঙ্গে নির্ণেয় স্থানটির নিরক্ষরেখার (০°) পরিপ্রেক্ষিতে যে কোণ উৎপন্ন হয় তা নির্ণয় করতে হবে। এই কোণই হলো সে স্থানের অক্ষাংশ। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো একটি স্থানের অক্ষাংশ উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকের স্থান দক্ষিণ অক্ষাংশ। অপরদিকে, যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। গ্রিনিচের দ্রাঘিমা ০°। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোণে স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের দ্রাঘিমা বলে। আমরা জানি, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ ৩৬০°। মূল মধ্যরেখা, এই ৩৬০° কে ১° অন্তর অন্তর মোট দুই ভাগে ভাগ করে পূর্বে ও পশ্চিমে ১৮০° করে ভাগ করেছে। সুতরাং বলা যায়, AB ও CD অর্থাৎ মূলমধ্যরেখা ও নিরক্ষরেখা ব্যবহার করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যাবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
AB ও CD রেখার মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যাবে কি? বিশ্…
উদ্দীপক
F বিন্দুর দ্রাঘিমাংশ ৮০° পূর্ব
E বিন্দুর দ্রাঘিমাংশ ৫০° পূর্বDhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর