উদ্দীপকে উল্লিখিত স্থানের সময়ের সাথে "ঢাকার সময়ের পার্থক্যের কারণ দ্রাঘিমার পার্থক্য”- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংবাদ পাঠকের স্থানটি হলো গ্রিনিচ, যা লন্ডনে অবস্থিত। লন্ডনের সময়ের সাথে ঢাকার সময়ের তারতম্যের কারণ হলো দ্রাঘিমার পার্থক্য- উক্তিটি যথার্থ। আমরা জানি, দ্রাঘিমার পার্থক্যের কারণে স্থানভেদে সময়ের পার্থক্য হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এ জন্যই পূর্ব দিকের স্থানগুলোতে আগে এবং পশ্চিমের স্থানগুলোতে পরে দিন হচ্ছে। এ থেকে বোঝা যায়, ঢাকা তথা বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্বে অবস্থিত সে দেশগুলোতে আগে এবং পশ্চিমের স্থানগুলোতে পরে সকাল হবে। উদ্দীপকে গ্রিনিচের দ্রাঘিমা ০° এবং ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব। অর্থাৎ ঢাকা গ্রিনিচের পূর্বে অবস্থিত। আমরা জানি, প্রতি ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট। গ্রিনিচ ও ঢাকার দ্রাঘিমার পার্থক্য ৯০ ডিগ্রি। তাহলে, সময়ের পার্থক্য হবে (৯০ × ৪) = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা । সুতরাং বলা যায় যে, গোলাকার পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনের ফলে সবস্থানে সূর্যের আলো একই সময়ে পৌঁছে না। ফলে স্থানভেদে সময়ের পার্থক্য হয়। আর দ্রাঘিমার সাহায্যে এ পার্থক্য নির্ণয় করা যায়। তাই "গ্রিনিচের সময়ের সাথে ঢাকার সময়ের পার্থক্যের মূল কারণ দ্রাঘিমার পার্থক্য” এ কথা নিঃসন্দেহে বলা যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থানের সময়ের সাথে "ঢাকার সময়ের পার্থক্যের কারণ দ…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর