"ছকের ' [গণিত] ' চিহ্নিত বনভূমিটি পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান”- উক্তিটির সাথে তুমি কী একমত আলোচনা করো।
উত্তর: ছকের ' [গণিত] ' চিহ্নিত বনভূমির প্রধান বৃক্ষ গরান ও গোলপাতা যা সুন্দরবনের প্রধান বৃক্ষ। সুন্দরবন পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান-এর সাথে আমি পুরোপুরি একমত। বাংলাদেশে পর্যটকদের ভ্রমণ কেন্দ্রগুলোর মধ্যে সুন্দরবন নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্যের আধার। এর মনোমুগ্ধকর সৌন্দর্য পর্যটন শিল্পের জন্য বিরাট সম্ভাবনাময় ক্ষেত্র। এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এ বনে আরও রয়েছে বানর, হরিণসহ নানা প্রজাতির প্রাণী। বনের ভিতর দিয়ে বয়ে চলা নদীতে রয়েছে কুমিরসহ নানা জলজ প্রাণী। আর পাখির কথাতো বলাই বাহুল্য। মোট কথা সুন্দরবনের মনোরম দৃশ্যাবলি একে পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় করে তুলেছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
"ছকের ' ' চিহ্নিত বনভূমিটি পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান”- …
উদ্দীপক

Combined · 2017
উত্তর
উত্তর