'A [গণিত] ও 'B [গণিত] স্থানের মধ্যে ঋতুভিত্তিক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থা থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। 'A [গণিত] ও 'B [গণিত] স্থান দুটি যথাক্রমে উত্তর ও দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কিন্তু স্থান দুটিতে ঋতুগত পার্থক্য রয়েছে। A উত্তর গোলার্ধে অবস্থিত। ২১ শে জুনে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ শে জুন উত্তর গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়। দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে ২১ শে জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড়মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এ সময় দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা এবং ঋতু (শীত) বিরাজ করে। আবার, B অবস্থানে অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। ফলে দক্ষিণ গোলার্ধে সূর্য লম্বভাবে কিরণ দিতে থাকে। এতে দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হতে থাকে। এর মধ্যে ২২ শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। এ সময় 'A [গণিত] অবস্থানে সবচেয়ে বড় দিন ও ছোট রাত হয়। ২২ শে ডিসেম্বরের দেড় মাস পূর্বেই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের দেড়মাস পর্যন্ত বিরাজ করে। সুতরাং দেখা যাচ্ছে A ও B স্থান দুটিতে একই ঋতু গ্রীষ্মকাল বিরাজ করে বছরের দুটি ভিন্ন সময়ে। অনুরূপভাবে শীত, শরৎ, বসন্ত এ ঋতুগুলোও 'A [গণিত] ও 'B [গণিত] অবস্থানে পর্যায়ক্রমে বিরাজ করবে কিন্তু একই সময়ে নয়। মোট কথা উত্তর ও দক্ষিণ গোলার্ধে ঋতু আবর্তনে সাদৃশ্য থাকলেও একই সময়ে গোলার্ধ দুটিতে ভিন্ন ঋতু বিরাজ করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
'A ও 'B স্থানের মধ্যে ঋতুভিত্তিক পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর