শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত শেষ লাইনটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষ লাইনটির হলো- বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর। যে বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হয় সেই বাজেটটি ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটিরশিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। সুতরাং দেখা যায়, বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে অর্থাৎ ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত শেষ লাইনটির যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, যা সরকার বিভিন্ন উৎস হতে সংগ্রহ করে। সরকারি আয়ের কয়েকটি খাত হলো- আয় কর, টোল ও লেভি, প্রশাসনিক ফি, স্ট্যাম্প বিক্রয়, VAT, ভাড়া ও ইজারা, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, লভ্যাংশ ও মুনাফা, ডাক বিভাগ এবং সেবা বাবদ প্রাপ্তি। অন্যদিকে, সরকারকে আয়কৃত অর্থ বিভিন্ন খাতে ব্যয় করতে হয়। সাধারণত একটি উন্নয়নশীল দেশের বাজেট পেশ করার সময় আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হলেও উন্নয়নশীল দেশের জন্য এটি কল্যাণকর।

Jessore · 2024

উত্তর

সরকারের আয়-ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে।

উত্তর

নিচে চলতি বাজেট ও মূলধন বাজেটের পার্থক্য দেওয়া হলো- ১. যে বাজেটে সরকারের চলতি ব্যয় ও চলতি আয়ের হিসাব দেখানো হয়, তাকে চলতি বাজেট বলে। অন্যদিকে, সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয়, তাকে মূলধন বাজেট বলে। ২. চলতি বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সরকারের প্রশাসনের সুষ্ঠু পরিচালনা করা। পক্ষান্তরে, মূলধন বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন।

উত্তর

উদ্দীপক হতে কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্বের একটি তালিকা প্রস্তুত করা হলো- সরকার জনগণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ-সুবিধা আশা করতে পারে না, তাকে কর বলে। সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের ওপর যে কর ধার্য করে, তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলা হয়। আবার সরকার কর ও শুল্ক ছাড়া আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলে। উদ্দীপকে উল্লিখিত সরকারি আয়ের কয়েকটি খাত হলো- আয় কর, টোল ও লেভি, প্রশাসনিক ফি, স্ট্যাম্প বিক্রয়, VAT, ভাড়া ও ইজারা, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, লভ্যাংশ ও মুনাফা, ডাক বিভাগ এবং সেবা বাবদ প্রাপ্তি। এগুলোর মধ্যে কর রাজস্ব হলো- আয় কর, স্ট্যাম্প বিক্রয়, VAT, আবগারি শুল্ক, আমদানি শুল্ক। কর বহির্ভূত রাজস্ব হলো- টোল ও লেভি, প্রশাসনিক ফি, ভাড়া ও ইজারা, লভ্যাংশ ও মুনাফা, ডাক বিভাগ এবং সেবা বাবদ প্রাপ্তি।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শেষ লাইনটির হলো- বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর। যে বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হয় সেই বাজেটটি ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটিরশিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। সুতরাং দেখা যায়, বাজেট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে অর্থাৎ ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের জন্য কল্যাণকর।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।