মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?
উত্তর: বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমের আয়-ব্যয়ের হিসাব দেখানো হয়, তাকে উন্নয়নমূলক বা মূলধনি বাজেট বলে। মূলধনি বাজেট সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থসংস্থানের উৎসের বিবরণ লিপিবদ্ধ থাকে বলে এ বাজেটকে উন্নয়ন বাজেটও বলা হয়। উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?
উত্তর