যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: যোগাযোগ ও পরিবহণে সরকারের ব্যয়ের মূল্য উদ্দেশ্য হলো বাংলাদেশের যাতায়াত, যোগাযোগ এবং সামগ্রিক পরিবহণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগত নিশ্চিত করার জন্য সড়ক, রেলপথ, নৌপথ ও বিমান পরিবহণ ব্যবস্থার মতো এই খাতগুলোর উন্নতি একান্ত জরুরি। এই উন্নয়নমূলক লক্ষ্য পূরণের জন্য সরকার যোগাযোগ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ এবং সেতু বিভাগের মতো বিভিন্ন দপ্তরের মাধ্যমে নানা প্রকল্প গ্রহণ করে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে, যা দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।
উত্তর