তুমি কি মনে কর, 'খ' বাজেটটি উন্নয়নশীল দেশে একটি স্বাভাবিক ঘটনা? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত 'খ'নং বাজেটটি ঘাটতি বাজেট। আমি মনে করি, ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশে স্বাভাবিক ঘটনা। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও সাহায্য গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। উদ্দীপকে 'খ'নং স্থানে ঘাটতি বাজেটকেই নির্দেশ করা হয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে বাজেটের আয়ের উৎস অনেক কম থাকে। এসব দেশে বাজেটে যে ব্যয় নির্ধারণ করা হয় সেই ব্যয় পূরণের জন্য আয়ের উৎস সীমিত হওয়ায় উন্নয়নশীল দেশগুলোতে বাজেটে ঘাটতি থেকেই যায়। উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের খাত অনেক বেশি। তাই ব্যয়ও বেশি হয়। তাছাড়া একটি দেশে বাজেটে ঘাটতি দেখা দিলে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায়, মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। তাই একটি উন্নয়নশীল দেশে ঘাটতি বাজেট প্রণয়ন করাই অধিকতর যুক্তিযুক্ত। অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার যে বাজেট প্রণয়ন করে তা যেকোনোভাবে বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে উন্নয়ন নিশ্চিতকরণে চেষ্টা চালায় বিধায় বাজেটে ঘাটতি থাকলেও অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব হ্রাস, উৎপাদন বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধি হয়ে থাকে। তাই বলা যায়, উন্নয়নশীল দেশে উদ্দীপকের 'খ' স্থানে নির্দেশিত ঘাটতি বাজেট একটি স্বাভাবিক ঘটনা।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
তুমি কি মনে কর, 'খ' বাজেটটি উন্নয়নশীল দেশে একটি স্বাভাবিক ঘটনা? বিশ…
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর