শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর কোন কোন ধরনের কর ধার্য করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদের ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়। কোনো ব্যক্তির বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত ব্যক্তিগত করদাতা যাদের বার্ষিক নিট আয় একটা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে তাদের আয়ের ওপর আয় কর ধার্য করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়ে থাকে। উদ্দীপকে জনাব রাফিদ একজন শিল্পপতি। প্রতিবছর তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে। এই আয়ের ওপর আয়কর ধার্য করা যায়। আবার দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও 'বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি। শুল্ক ধার্য করা হয়। উদ্দীপকে জনাব রাফিদ দেশের অভ্যন্তরে দিয়াশলাই কারখানা পরিচালনা করেন। এই কারখানার ওপর আবগারি শুল্ক ধার্য করা যায়। সুতরাং বলা যায়, দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর কোন কোন ধরনের কর …

উদ্দীপক

দৃশ্যপট-১ : জনাব রাফিদ একজন শিল্পপতি। দেশের অভ্যন্তরে তিনি দিয়াশলাই কারখানা পরিচালনা করেন। এছাড়া দিয়াশলাইয়ের কাঁচামাল হিসেবে বিদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেন। প্রতিবছর তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে। দৃশ্যপট-২: 'ব' দেশের ২০২৪ সালের বাজেটে প্রস্তাবিত আয় ৭,৩০০ কোটি টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৮,৫০০ কোটি টাকা।

Barisal · 2024

উত্তর

অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণসংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

উত্তর

জাতীয় নিরাপত্তার কারণে প্রতিরক্ষা খাতের ব্যয় অপ্রকাশিত থাকে। দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার জন্য যুদ্ধের সাজসরঞ্জাম ক্রয়, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, বেতন-ভাতা, বাসস্থান ও চিকিৎসা প্রভৃতি প্রদানের জন্য সরকার এ খাতে প্রচুর অর্থ ব্যয় করে। জাতীয় নিরাপত্তার কারণে এ খাতে অনেক ব্যয় বরাদ্দ অপ্রকাশিত থাকে।

উত্তর

দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদের ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়। কোনো ব্যক্তির বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত ব্যক্তিগত করদাতা যাদের বার্ষিক নিট আয় একটা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করে তাদের আয়ের ওপর আয় কর ধার্য করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়ে থাকে। উদ্দীপকে জনাব রাফিদ একজন শিল্পপতি। প্রতিবছর তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে। এই আয়ের ওপর আয়কর ধার্য করা যায়। আবার দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয়, তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও 'বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্যেও আবগারি শুল্ক ধার্য করা হয়। বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই প্রভৃতি দ্রব্যের ওপর আবগারি। শুল্ক ধার্য করা হয়। উদ্দীপকে জনাব রাফিদ দেশের অভ্যন্তরে দিয়াশলাই কারখানা পরিচালনা করেন। এই কারখানার ওপর আবগারি শুল্ক ধার্য করা যায়। সুতরাং বলা যায়, দৃশ্যপট-১-এ বর্ণিত তথ্য অনুযায়ী জনাব রাফিদ-এর ওপর আয়কর ও আবগারি শুল্ক ধার্য করা যায়।

উত্তর

উদ্দীপকে দৃশ্যপট-২-এ নির্দেশিত বাজেটটি ঘাটতি বাজেট। আর ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য কল্যাণকর আমি এ বিষয়ে একমত। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো- বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগ প্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটিরশিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে। তাই বলা যায়, দৃশ্যপট-২-এ নির্দেশিত বাজেট তথা ঘাটতি বাজেট উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য কল্যাণকর।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।