শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত করের স্বরূপ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত কর হলো আয়কর। কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে 'আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত যাদের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা (পুরুষদের ক্ষেত্রে), ৩,৫০,০০০ টাকা (মহিলাদের এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বছরের পুরুষদের ক্ষেত্রে), ৪,০০,০০০ টাকা (প্রতিবন্ধীদের ক্ষেত্রে) এবং ৪,৭৫,০০০ টাকা হলে (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে) তাদের আয়ের ওপর এ কর ধার্য করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়। উদ্দীপকে রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি নিয়মিত কর পরিশোধ করেন। এক্ষেত্রে তিনি মূলত তার আয়ের ওপর কর প্রদান করেছেন। তাই বলা যায়, উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত কর হলো আয়কর।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত করের স্বরূপ ব্যাখ্যা কর।

উদ্দীপক

উদ্দীপক-১ : রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি নিয়মিত কর পরিশোধ করেন।। উদ্দীপক-২ : মমতা একটি খ্যাতনামা দোকানে গিয়ে একসেট জামা কিনলেন। মূল্য পরিশোধের সময় তাকে নির্ধারিত মূল্যের একটু বেশি অর্থ প্রদান করতে হয়। এর কারণ জানতে চাইলে ম্যানেজার তাকে বললেন, অতিরিক্ত অর্থ এক ধরনের কর।

Dinajpur · 2024

উত্তর

সরকারের আয়-ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলে।

উত্তর

উন্নয়নশীল দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য ঘাটতি বাজেট প্রণয়নে গুরুত্ব দেয়। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। আমাদের মতো উন্নয়নশীল দেশ প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। তাই উন্নয়নশীল দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়নে গুরুত্ব দেয়।

উত্তর

উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত কর হলো আয়কর। কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের ওপর যে কর ধার্য করা হয়, তাকে 'আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর। বর্তমানে বাংলাদেশে কোম্পানি ব্যতীত যাদের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকা (পুরুষদের ক্ষেত্রে), ৩,৫০,০০০ টাকা (মহিলাদের এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বছরের পুরুষদের ক্ষেত্রে), ৪,০০,০০০ টাকা (প্রতিবন্ধীদের ক্ষেত্রে) এবং ৪,৭৫,০০০ টাকা হলে (মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে) তাদের আয়ের ওপর এ কর ধার্য করা হয়। এছাড়া বিভিন্ন কোম্পানির মুনাফার ওপর কর ধার্য করা হয়। উদ্দীপকে রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি নিয়মিত কর পরিশোধ করেন। এক্ষেত্রে তিনি মূলত তার আয়ের ওপর কর প্রদান করেছেন। তাই বলা যায়, উদ্দীপক-১-এ রহমান সাহেবের প্রদত্ত কর হলো আয়কর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মমতা মূল্য সংযোজন কর বা VAT প্রদান করেছেন। মমতার প্রদত্ত VAT সরকারের আয়ের একটি বড় অংশ। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা VAT বলে। অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ১৯৯১-৯২ সাল থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত ৩০টি সেবা খাতের ওপর VAT আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এ খাতের আওতা আরও সম্প্রসারিত হবে। উদ্দীপকে মমতা একটি খ্যাতনামা দোকানে গিয়ে একসেট জামা ক্রয়ের পর দোকানদার তার কাছ থেকে জামার দাম ছাড়াও অতিরিক্ত টাকা নিল। এ অতিরিক্ত টাকা মূলত মূল্য সংযোজন কর বা VAT। অতএব বলা যায়, মমতার প্রদত্ত VAT সরকারের আয়ের একটি বড় অংশ।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।