উদ্দীপকের বাজেটটির ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বাজেটটি ঘাটতি বাজেট। কেননা উদ্দীপকে বাজেটে মোট আয় ৯০,০০০ কোটি টাকা এবং মোট ব্যয় ১,১০,০০০ কোটি টাকা। অর্থাৎ উক্ত বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি। কোনো আর্থিক বছরে সরকারের প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয়ের পরিমাণ বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। সরকার বাজেটের এ ঘাটতি দূর করার লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে ঋণ, নতুন অর্থ সৃষ্টি, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও সাহায্য গ্রহণ করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ঘাটতি বাজেট প্রণয়ন মঙ্গলজনক। অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জনের লক্ষ্যে ঘাটতি বাজেট অবলম্বন করলে বেসরকারি বিনিয়োগ প্রবণতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে আয় ও নিয়োগ বৃদ্ধি করা সম্ভব। উন্নয়নশীল দেশের রপ্তানির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম। বিভিন্ন যন্ত্রপাতি আমদানির জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সামান্য রপ্তানির দ্বারা এ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব নয়। এজন্য সরকার ঘাটতি বাজেটের সুযোগ গ্রহণ করে ও বিদেশ থেকে ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। সামগ্রিক চাহিদার অভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হওয়ায় ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করা যায়। এ অবস্থায় ঘাটতি বাজেটের মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় থাকে না। কুটির শিল্পের উন্নয়নের জন্য ঘাটতি বাজেটের সাথে সাথে যদি উৎপাদন বৃদ্ধি করা যায় তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সম্ভাবনা কম থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের বাজেটটির ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর