শেয়ারFacebookWhatsApp

সাবিনা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সাবিনা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন তা হলো গ্রামীণ ব্যাংক। কারণ সহায়-সম্বলহীন সাবিনা একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে গরুর খামার গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানটির সাথে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। দেশের অবহেলিত জনসাধারণকে অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পে (যেমন- বাঁশ ও বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি ও মিষ্টি তৈরি) ঋণ প্রদানসহ উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। যেহেতু সাবিনা সহায়-সম্বলহীন ছিলেন। এই সহায়-সম্বলহীন অবস্থার জামানত ছাড়া ঋণ নেয়, যা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। তাই উক্ত প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক।

SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল

সাবিনা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

পাঁচ বছর আগে সহায়-সম্বলহীন সাবিনা একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে বিশটি গরু রয়েছে। গ্রামের অনেক নারী এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। অন্যদিকে সাবিনার ভাই রমজান শহরের একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চাইলে ঐ প্রতিষ্ঠানে কর্মরত একজন ব্যক্তি বলেন, “আপনাকে ঋণ নিতে হলে জমির দলিল বা মূল্যবান সম্পদ গচ্ছিত রাখতে হবে।” পরবর্তীতে রমজান এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে একটি কারখানা তৈরি করেন। এই কারখানায় প্রায় ২০ জন শ্রমিক কাজ করে।

Chittagong · 2019

উত্তর

সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীনে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। এ গচ্ছিত তহবিল হতে প্রয়োজনে তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। আর এসব কারণে কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়।

উত্তর

উদ্দীপকে সাবিনা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন তা হলো গ্রামীণ ব্যাংক। কারণ সহায়-সম্বলহীন সাবিনা একটি প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে গরুর খামার গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানটির সাথে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভী পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। দেশের অবহেলিত জনসাধারণকে অকৃষি খাতে সম্পৃক্ত করার জন্য গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পে (যেমন- বাঁশ ও বেতের কাজ, বিড়ি তৈরি, সাবান তৈরি, কাপড় তৈরি ও মিষ্টি তৈরি) ঋণ প্রদানসহ উপকরণ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। যেহেতু সাবিনা সহায়-সম্বলহীন ছিলেন। এই সহায়-সম্বলহীন অবস্থার জামানত ছাড়া ঋণ নেয়, যা গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। তাই উক্ত প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক।

উত্তর

সাবিনার ভাই যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন সেটি বাণিজ্যিক ব্যাংক। কেননা সাবিনার ভাই জামানত রেখে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ঋণ নিয়েছে, যা বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। বাণিজ্যিক ব্যাংক অর্থনীতির চাকা সচল রাখে। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চাহিদা অনুসারে ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তথাপি দেশের অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অসামান্য। আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী কার্য সম্পাদন করে রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তন্মধ্যে আমানত গ্রহণ, ঋণদান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা, অর্থ স্থানান্তর, রেমিট্যান্স, সঞ্চয় বৃদ্ধি প্রভৃতি অন্যতম। ঋণ প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা এনেছে বাণিজ্যিক ব্যাংক। দ্রুত অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করার মাধ্যমে, বিল বাট্টাকরণের দ্বারা, আমদানি-রপ্তানিতে সহায়তা করে বাণিজ্যের অন্যতম স্তম্ভ রূপ হয়েছে বাণিজ্যিক ব্যাংক। রেমিট্যান্স সংগ্রহ ও সঞ্চয় বৃদ্ধিতেও বাণিজ্যিক ব্যাংকের অসামান্য অবদান রয়েছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক নিম্নলিখিত কাজগুলো সম্পাদন করে জনগণের মূল্যবান জিনিসপত্র, যেমন- দলিলপত্রাদি, মূল্যবান অলঙ্কার ইত্যাদি নিরাপদে লকারে জমা রাখে। বিভিন্ন কোম্পানির শেয়ার, ডিবেঞ্চার ও সরকারি বন্ড ক্রয়-বিক্রয়ে সহায়তা করে। সম্পত্তি দেখাশুনা, সম্পত্তির কর আদায় ও প্রদানের ব্যবস্থাপূর্বক অছির দায়িত্ব পালন করে। পরিশেষে বলা যায়, উপরিউক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের চাকাকে সচল রাখে।
SSCঅর্থনীতিঅধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

যোগাযোগ ও পরিবহনে সরকারের ব্যয়ের কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

অ-উন্নয়ন বাজেট প্রণয়ন করার উদ্দেশ্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

মূল্য সংযোজন কর (VAT) বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কর রাজস্ব বলতে কী বোঝায়?

কর রাজস্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

অসম বাজেট কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উদ্বৃত্ত বাজেট বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

আবগারি শুল্ক কেন ধার্য করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

মূলধনি বাজেটকে কেন উন্নয়ন বাজেট বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মূলধন বাজেট কী?

মূলধন বাজেট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উন্নয়নশীল দেশের জন্য ঘাটতি বাজেট বেশি গ্রহণযোগ্য কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।