উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ২০১৮-২০১৯ অর্থবছরের অউন্নয়ন বাজেটের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: বাজেটের যে অংশে সরকারের দৈনন্দিন বা চিরাচরিত আয়-ব্যয়ের হিসাব দেখানো হয় এবং বাজেটের ব্যয়ের খাতসমূহ সরাসরি উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত নয়, তাকে অ-উন্নয়ন বাজেট বলে। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশ রক্ষা এবং দেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা। অর্থনেতিক পরিকল্পনার বিষয় এ বাজেটে উল্লেখ থাকে না। ছকের মাধ্যমে বাংলাদেশ সরকারের ২০১৮-২০১৯ অর্থবছরের অউন্নয়ন বাজেটের পরিমাণ নির্ণয় করা হলো- [চিত্র] উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ২০১৮-১৯ অর্থবছরের অউন্নয়ন বাজেটে মোট আয় ৬৯,১৬০ এবং মোট ব্যয় ৫৫,০৪০ কোটি টাকা।
SSC অর্থনীতি অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-১০ : বাংলাদেশ সরকারের অর্থব্যবস্থা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ২০১৮-২০১৯ অর্থবছরের অউন্নয়ন বাজেটে…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের আলোকে বাংলাদেশ সরকারের ২০১৮-১৯ অর্থবছরের অউন্নয়ন বাজেটে মোট আয় ৬৯,১৬০ এবং মোট ব্যয় ৫৫,০৪০ কোটি টাকা।উত্তর
উল্লিখিত বাজেটে যেহেতু আয়ের তুলনায় ব্যয়, বেশি, তাই বাজেটটি একটি ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশে অর্থাৎ বাংলাদেশে মূলধনের অভাবে ঘাটতি বাজেট ও সরকারি ঋণ গ্রহণ উন্নয়নের ক্ষেত্রে সমর্থনযোগ্য। ঘাটতি বাজেট প্রণীত হলে মুদ্রাস্ফীতি হতে পারে বলে ধারণা করা হয়। কিন্তু অর্থনীতিতে পূর্ণ নিয়োগ স্তরে ঘাটতি বাজেট মুদ্রাস্ফীতি ঘটায় না বরং উৎপাদন বাড়ায়। ঘাটতি বাজেট সবসময় খারাপ না। কেননা, সবল অর্থনীতিতেও ঘাটতি বাজেট পেশ করা যেতে পারে। আবার দুর্বল অর্থনীতিতেও উদ্বৃত্ত বাজেট প্রণীত হতে পারে। বাজেট একটি অর্থনৈতিক পরিকল্পনা। তাই প্রয়োজনে আয়ের চেয়ে ব্যয় বেশি হতেই পারে। তবে খেয়াল রাখতে হবে সে ব্যয় যেন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়। কারণ উন্নয়নশীল দেশে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন হলে উৎপাদন বৃদ্ধি হবে। তাই মাথাপিছু আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মানের উন্নয়নে ঘাটতি বাজেট মঙ্গলজনক। সুতরাং এদেশের ক্ষেত্রে ঘাটতি বাজেট প্রণয়নই অধিক মঙ্গলজনক।